দেশের আট জেলায় বিকেলের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হওয়াড় আভাস

দেশের আট জেলায়  বিকেলের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হওয়াড় আভাস
রাজধানী ঢাকাসহ দেশের আট জেলায় বিকেলের মধ্যে ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
 
বৃহস্পতিবার (২৮ মে) অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য সংশোধিত সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বেলা ১টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস কার্যকর থাকবে।
 
বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সাথে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (আর) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170559