কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৮০ জন
রাজধানীতে ঈদুল আজহার দিনে কোরবানি দিতে গিয়ে ও মাংস কাটাকাটি করার সময় আহত অন্তত ৮০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে শুরু করে এ পর্যন্ত ৬০ জন গরুর গুঁতায় আহত ও অসাবধানতায় ছুরির আঘাতে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন- ফারুক মোল্লা (৫০), মো. আনিছ (৩০), শাহের আলী (৫০), জাহিদ (৪২), মো. হারুন (৪০), মো. তৌহিদ (২৫), রাহাত (২৩), মো. করিম সিকদার (৪২), বেলাল হোসেন ( ৪০), জুয়েল (৩৮), আবুল কালাম (৪৭), হাফিজুর রহমান (২০), আরজু হোসেন (১৯), তৌহিদ ইসলাম (২০), ইব্রাহিম (২৫), ইছহাক (২৮), আইউব আলী (৫৫), তারিকুল হাওলাদার (২৮), মো. মামুন (২৬), সিহাব (২১), এনায়েত শেখ (৭০), আব্দুল কদ্দুছ (৫৪), নূর মোহাম্মদ (২৩), রাসেল (২১), নাসির হোসেন (২৮), বেল্লাল হাওলাদার (৫০)।
এছাড়াও রয়েছেন নয়ন (১৮), ইউসুফ ব্যাপারী (৫০), নবী হোসেন (৫০), আবদুর রহমান জুয়েল (৪০), শাহিন (২৪), সাদ্দাম (৩০), শামীম (৬২), বিজয় (২৫), শুভ (২৬), দুলাল (৪২), তৌকির (২৩), আকাশ (২২), আনোয়ার (৫২), রকিব (২৪), আইনুল (১৭), মো. জাহিদ (২৫), মুজাহিদ (২১), জাহাঙ্গীর আলম (৩৫), মোজাম্মেল আশরাফ (৩৮), ফরহাদ শেখ (২১), কালাম (৩৪), আলী মিয়া (৬০), মো. রাসেল (৩৩), বাশার (৫৫), আব্দুস সামাদ (৬০), মিজানুর রহমান (৬০), রাব্বি (২২), সেলিম (৪৩), মো. সাকিল (২৮), ইয়াসিন (৪১), জাহেদ ব্যাপারী (৬০),মির্জা আবদুর রশিদ (৪৮) ও মোতালেব (৫৪)।
আজ বৃহস্পতিবার সকালে ঈদের জামাত শেষে রাজধানীবাসী কোরবানি শুরু করেন। ঈদের নামাজ শেষ করেই নগরবাসী পশু জবাইয়ে ব্যস্ত হয়ে পড়েন। এবারও ঢাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে সকাল থেকে নগরীর অলিগলি ও সড়কের পাশে পশু কোরবানি করতে দেখা গেছে।
ঢাকায় এ বছর প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ৫৪ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হবে। দ্রুত এসব বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন। এ কাজে প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
দ্রুত বর্জ্য অপসারণের জন্য দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৭ লাখের বেশি চটের ব্যাগ, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে ব্লিচিং পাউডার ও স্যাভলন সরবরাহ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170552