ঈদের নামাজ শেষে ঐক্যের ডাক মির্জা ফখরুলের

ঈদের নামাজ শেষে ঐক্যের ডাক মির্জা ফখরুলের

ঈদের নামাজ শেষে দেশ ও জনগণের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ কথা বলেন।এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মন্ত্রী। 

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজ ঈদুল আজহা পালন করছেন।

কোরবানি কোনো হত্যা নয়, এটি সত্যাগ্রহ ও সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত।তিনি বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান ভালো ও শান্তিতে থাকুক, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170519