সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170411