গাবতলী হাটের সামনের জলাবদ্ধতা নিরসন করছে ডিএনসিসি
ভারী বৃষ্টিতে রাজধানীর গাবতলী গরুর হাটের সামনে তৈরি হওয়া জলাবদ্ধতা নিরসন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে সেখানে জলাবদ্ধতা দেখা দেয়। পরে সিটি করপোরেশনের কর্মীরা এসে জমে যাওয়া পানি অপসারণের কাজ শুরু করে।
ডিএনসিসি জানায়, গাবতলী গরুর হাটের সামনে বৃষ্টির কারণে জমে থাকা পানি দ্রুত অপসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে, গাবতলী হাট এলাকা ছাড়াও বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে কোরবানি পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তি তৈরি হয়েছে।