ঈদযাত্রায় এবারও শিক্ষার্থীদের জন্য বাস দিয়েছে বেরোবি প্রশাসন
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন ঈদে বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীদের বাস সুবিধা দিয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়-ঢাকা, বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুটি বাসের অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থেই প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। এর আগে এ প্রচলন ছিল না। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
গত ২৩ মে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে। শিক্ষার্থীদের প্রত্যাশায় সাড়া দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170392