চীন-পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

চীন-পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সফরকালে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

 

চার দিনের সফরে থাকা শেহবাজ শরীফের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, জলবায়ু, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতেও একাধিক সহযোগিতা চুক্তি হয়েছে। এসব চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সবসময় গুরুত্ব দেবে চীন। তিনি পাকিস্তানকে চীনের ঘনিষ্ঠ বন্ধু বলেও উল্লেখ করেন।

এদিকে শেহবাজ শরীফ চীন ও পাকিস্তানকে আয়রন ব্রাদার বা অটুট বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের তুলনা নেই।

বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরান সংকট নিরসনে পাকিস্তানের শান্তি উদ্যোগের প্রশংসা করেছে চীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170365