লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

‎লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে স্বপ্না বেগম ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা ঘরের ভেতরে প্রবেশ করেন।

সেখানে বিছানায় স্বপ্না বেগমের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় ওই নারীর শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না এবং নাক দিয়ে রক্ত সদৃশ তরল ঝরছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170354