গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার (২৫ মে) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ও মানসম্মত শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার শুধু ভবন নির্মাণই করছে না, বরং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে শহরের শিক্ষার সাথে বৈষম্য কমিয়ে আনা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, খালিদ হাসান আরমান, মীর শাকরুল আলম সীমান্ত, অধ্যক্ষ আব্দুস ছালাম,ঠিকাদার আসলাম প্রমুখ।

পরে নবগঠিত মোকামতলা উপজেলার রহবল বালিকা উচ্চ বিদ্যালয় ও হাবিবপুর স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। বিকেলে পৌরসভা মিলনায়তনে শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদেও সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দেও সাথে মতবিনিময় তরেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170353