বগুড়ার সোনাতলায় কোরবানির পশুর হাট জমে উঠেছে : দাম আকাশচুম্বী
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় কোরবানীর পশুরহাট জমে উঠেছে। তবে গরু ছাগলের দাম এবার ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি বছরের মত এবার বগুড়ার সোনাতলা উপজেলায় হাটে বাজারে প্রচুর গরু ছাগলের আমদানি লক্ষ্য করা গেছে। তবে এসব কোরবানীর পশুর দাম আকাশ চুম্বি।
আকার অনুযায়ী ৮০ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত গরু এবং ১৫ থেকে ৩২ হাজার টাকা দরে ছাগল বিক্রি করতে দেখা গেছে। এদিকে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ হাট, করমজা হাট, বালুয়াহাট, হরিখালী হাট, সোনাতলা হাট, তেকানী চুকাইনগর কাচারি বাজার হাট, পাকুল্লা হাটে প্রচুর পরিমাণ গরু ছাগলের আমদানি হলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে।
যমুনা ও বাঙালি নদীর চরাঞ্চলে কৃষক প্রচুর পরিমাণ গরু ছাগল পালন করেন। এরপরেও ওই উপজেলায় হাটে বাজারে গরু ছাগলের দাম এবার অনেক বেশি। এ ছাড়াও সংশ্লিষ্ট উপজেলায় প্রায় ৭২টি ছোট বড় গরুর খামার রয়েছে। এসকল খামারে কোরবানির পশু লালন পালন করা প্রায় তিন শতাধিক পরিবার স্বাবলম্বী হয়েছে।
পাকুল্লা গ্রামের ডেইরি ফার্ম মালিক হুমায়ুন কবীর সুমন বলেন, প্রতি বছর ৭০/৮০ টি কোরবানির গরু বিক্রি করতে পারলেও এবার তেমন একটা সুবিধা করতে পারেননি। কারণ হিসাবে তিনি বলেন অনুকূল পরিবেশ না থাকায় ফার্মে গরু রাখিনি। এদিকে চরাঞ্চলে কৃষক কৃষানিরা বলেন, সারা বছর গরু ছাগল পালন করে তা মোটা অংকে বিক্রি করে অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন।
স্থানীয় মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন এবার তিনি ৫ লাখ টাকায় দুইটি কোরবানির গরু কিনেছেন।ওই দুটির গরুর মাংস প্রতি বছরের ন্যায় গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করবেন।
কামারপাড়া গ্রামের কৃষিবিদ গোলাম সোবহানি বুলবুল বলেন এবার গরু ছাগলের দাম অনেক বেশি। তাই কোরবানির পশু কিনতে ক্রেতা সাধারণ হিমশিম খাচ্ছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170347