চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয়দানকারী সেলিম সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার রহমান সরকারের ছেলে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দেয়া ওই ব্যক্তির কথা বার্তা ও আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় তার কাছে সেনাবাহিনীর ২টি নেমপ্লেট ব্যাজ পাওয়া যায়।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যক্তি সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। এর আগে ২০১১ সালেও তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রতারণা মামলা হয়। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170306