সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত একই পরিবারের আরও ৫ জন
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী উজ্জল চাকমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারে আরও পাঁচ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে সাজেক ইউনিয়নের ডানে ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) ও নিজুম চাকমা (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।
স্থানীয়রা সূত্রে জানা যায়, শেষরাতে হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি প্রদীপ চাকমার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সী শিশু ঘটনাস্থলেই মারা যায়। একই সময় পরিবার প্রধান প্রদীপ চাকমাসহ আরও পাঁচজন আহত হন। পরে সকাল ৭টার দিকে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
পরে সাজকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170271