রাজধানীতে মুষলধারে বৃষ্টি, স্বস্তির সাথে জলাবদ্ধতা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, স্বস্তির সাথে জলাবদ্ধতা

আজ সোমবার (২৫ মে) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। এরপর সকাল গড়িয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া, যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে নগরজীবনে।

তবে এই বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে শুরু হয় ভোগান্তি। বিশেষ করে অলিগলিতে পানি সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে। সাধারণ শ্রমজীবী মানুষ ও পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা যায়। নিচু এলাকার বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমার খবর পাওয়া গেছে। সরকারি ছুটি থাকায় স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকায় সেদিক দিয়ে ভোগান্তি কম হলেও বেসরকারি অফিস খোলা থাকায় অনেককে ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায়। এদিকে ঈদে বাড়িতে যাওয়ার জন্য বের হওয়া মানুষও বিপদে পড়েন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170236