বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তালোড়ায় সাবলা শ্মশান এলাকা থেকে আজ রোববার (২৪ মে) সকালে ময়েজ উদ্দিন (৯০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি তালোড়া পগুইল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আজ রোববার (২৪ মে) সকালে স্থানীয় লোকজন তালোড়া পৌরসভার শ্মশান এলাকায় অচেতন অবস্থায় ময়েজ উদ্দিনকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজনের ধারনা আজ রোববার (২৪ মে) কোন এক সময় তিনি বাড়ি থেকে বের হন এবং নির্জন শ্মশান এলাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি মারা যান।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই বৃদ্ধের মহদেহ স্বজনদের কাছে কাছেই হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170212