দিনাজপুরের নবাবগঞ্জে যৌনপীড়ন মামলায় গ্রেফতার ২
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ যৌনপীড়ন মামলায় ২ যুবককে গ্রেফতার করেছে। গতকাল শনিবার বেলা ২টায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ গ্রামের এনামুল হকের ছেলে শাহরিয়ার মিম (২১) ও ছোট মহেশপুর গ্রামের ইজাজুল হকের ছেলে লাবু হোসেন (২৩)।
জানা যায়, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে গতকাল শনিবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মোটরসাইকেলযোগে বনবিট এলাকায় নিয়ে গিয়ে যৌনপীড়নের ঘটনা ঘটায়। এঘটনায় ভূক্তভোগী ছাত্রীর দাদি খাদিজা খাতুন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, এ ব্যাপারে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170204