জামিন পেল না বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামি জামিল
কোর্ট রিপোর্টার : কাহালুতে এজমালি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এসএম সোয়েব সুলতান ওরফে রাহুল (২৮) হত্যা মামলা হাজতি আসামি জামিল হোসেনের (৪৫) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামি জামিল হোসেন কাহালু উপজেলার পাল্লাপাড়ার মৃত আব্দুল মজিদ আকন্দের ছেলে। বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির গতকাল শনিবার হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়া শহরের কৈগাড়ী (সিও অফিস) এলাকার মৃত সোবাহান সরকারের ছেলে এসএম সোয়েব সুলতান ওরফে রাহুল বড়শি নিয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে ওয়ারিশ সূত্রেপ্রাপ্ত এজমালি পুকুরে মারতে যায়। এসময় হাজতি ওই আসামিসহ অন্যান্য আসামিরা হামলা চালিয়ে তাকে মারপিট করে।
এসময় রাহুল দৌড়ে পকুরে অদূরে আব্দুল জব্বার খানের বাড়িতে প্রবেশ করলে আসামিরা ধাওয়া করে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্য করে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহত রাহুলের মা হাবিবা আকতার বাদি হয়ে কাহালু থানায় হাজতি ওই আসামিসহ ১৩ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আব্দুল ওহাব।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170186