দিনাজপুরের হিলিতে ২ হাজার পিস অ্যাম্পলসহ গ্রেফতার ২

দিনাজপুরের হিলিতে ২ হাজার পিস অ্যাম্পলসহ গ্রেফতার ২

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২ হাজার অ্যাম্পলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) গভীর রাতে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, হিলির ধরন্দা ফকিরপাড়া এলাকার আযাদ খানের ছেলে সুরুজ খান (৪৫) এবং বালুর চর এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৬)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে হিলি সিপি থেকে বাজার রোডে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের কাছে থাকা দু’টি ব্যাগ তল্লাশি করে ২ হাজার অ্যাম্পল জব্দ করা হয়। হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170174