ঈদে আসছে লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা’র কন্ঠে আগামী ঈদ উপলক্ষ্যে প্রকাশ পেতে যাচ্ছে নতুন মৌলিক গান ‘তোমার রোদেলা আকাশে’। লালন লোহানীর কথায় ও নাজির মাহমুদ- এর সুর সঙ্গীতে গানটিতে লিজার সহশিল্পী অনিক। গানটির মিউজিক ভিওি নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। ‘সানিয়া লিজা মিউজিক’ ইউটিউব চ্যানেল অর্থাৎ লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’তে গানটি শিগগরিই প্রকাশ পাবে বলে জানালেন লিজা। লিজা বলেন,‘ তোমার রোদেলা আকাশে’ আমার বেশকিছুদিন বিরতি শেষে নতুন একটি মৌলিক গান। গানটির কথা আমার কাছে ভীষণ পছন্দের। নাজির মাহমুদ ভাই চমৎকার সুর করেছেন। বলা যেতে পারে আমার স্টেজ শো’র জন্য এটি আরেকটি ভালো গান হতে যাচ্ছে। সাধারণত দেশে বিদেশে স্টেজ শো’তে নিজের মৌলিক গান গাওয়ার পাশাপাশি ভক্ত দর্শকেরও পাছন্দের গান পরিবেশন করতে হয়। সে বিবেচনায় আমার বেশকিছু মৌলিক জনপ্রিয় গান রয়েছে যেগুলো আমি সবসময় স্টেজ শোতে গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি চাই আমার আরো কিছু ভালো ভালো মৌলিক গান প্রকাশ হোক। সামনে আরো বেশ কয়েকটি ভালো ভালো মৌলিক গানের পরিকল্পনা চলছে। তোমার রোদেলা আকাশে’ নিয়ে আমি ভীষণ আশাবাদী। গানটির মিউজিক ভিডিওতে দর্শক আরোহী মিম ও সাকিব সিদ্দিকীর অভিনয়ে মুগ্ধ হবেন।’ লিজার কন্ঠে প্রথম জনপ্রিয় মৌলিক গান ছিলো ‘ভুল করে যদি কখনো’ গানটি। তার কন্ঠে সর্বশেষ প্রকাশিত দেশাত্ববোধক গান হলো ‘আমরা সবাই বাংলাদেশ’। ‘পাগলী সুরাইয়া’ লিজার কন্ঠের অন্যতম জনপ্রিয় মৌলিক গান। এরইমধ্যে এই গরমে র্যঅব হেডকোয়ার্টারে র্যাব ফোর্সেস-এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সঙ্গীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেছেন লিজা। যদিও এই সময়ে দেশে খুব কম স্টেজ শো হচ্ছে। তারমধ্যেও লিজা টুকটাক স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170172