বগুড়ার শিবগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে বিপুল (২৫) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার (২৩ মে) সকাল ৮ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নে অভিরামপুর চককুতুব গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রীর ওপর রাগ করে নিজ ঘরের তীরের সঙ্গে দড়ি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন, জানান এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।