সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনায় নৌকা মেরামত করতে গিয়ে নিখোঁজ মাঝি আব্দুর রশিদের লাশ খুঁজে পেয়েছে স্বজনরা। গত বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্কের কাছে যমুনার পূর্বপাড়ে নৌকা মেরামত করতে পানিতে নিখোঁজ হন তিনি।
ঘটনার দিনই স্থানীয় লোকজন এবং কাজিপুর ফায়ার সার্ভিস চেষ্টা করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আব্দুর রশিদ উপজেলার নতুন মাইজবাড়ী গ্রামের মৃত জেন্দার আলীর ছেলে। তিনি যমুনায় নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
কাজিপুর থানার এসআই হুদা জানান, খবর পেয়ে আমরা গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাশের কাছে পৌঁছাই। এসময় নৌ পুলিশের অফিসারও ছিলেন। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170053