খেলাধুলা কুইজ ও ক্যাবিং মানবিক মেধা বিকাশের একটি অন্যতম বাহক : হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

খেলাধুলা কুইজ ও ক্যাবিং মানবিক মেধা বিকাশের একটি অন্যতম বাহক : হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে ২০২৬ সালের জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, খেলাধুলা পড়াশুনার একটি অংশ।

খেলাধুলা কুইজ ও ক্যাবিং শিক্ষার্থীদের মানবিক মেধা বিকাশের একটি অন্যতম বাহক। খেলাধুলা মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।  শিক্ষার্থীদেরকে সেই অর্জিত মেধা কাজে লাগিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। মেধাবী জাতি গঠনে প্রজাতন্ত্রের কর্মচারী, শিক্ষক ও অভিভাবকদেরকে তিনি এ ব্যাপারে ভূমিকা রাখার আহবান জানান।

আজ শনিবার (২৩ মে) উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেন ও সাবেক মেয়র বেলাল হোসেন।

উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ক্রীড়া, সংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও ক্যাবিং বিষয়ে উপজেলার ২৭৮টি বিদ্যালয়ের মধ্যে   ১৫২ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৪২ বিষয়ে অংশগ্রহণ করে। সর্বোচ্চ ১৭ বিষয়ে জয়লাভ করে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170051