চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় এক গৃহবধূ, এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) এবং এক কৃষকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গিধনিপাড়া গ্রামের মো. বিশুর স্ত্রী মনোয়ারা বেগম(৫১),শাহজাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক আনারুল ইসলাম(৩৬) এবং শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের মোহবুল ইসলামের ছেলে কৃষক আব্দুল মালেক(৪০)।
গৃহবধূ মনোয়ারার স্বামী বিশু কন্ট্রাকটর বলেন, বাড়ির অদূরেই একটি আমবাগানে আম কুড়োনোর সময় বজ্রপাত ঘটলে তার স্ত্রী ঘটনাস্থলে আহত হন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে শাজাহানপুর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, বাড়ির নিকট একটি আমবাগানে ছেলে তুহিনকে(১০) নিয়ে আম কুড়ানোর সময় বজ্রপাতে নির্মাণ শ্রমিক আনারুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার ছেলে তুহিন আহত হয়।
বজ্রপাতে আনারুলের দেহ পুড়ে যায় বলেও জানান চেয়ারম্যান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন সদরের ঘটনাগুলো নির্শ্চিত করেছেন। অপরদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বাড়ির অদূরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষক মালেকের মৃত্যু হয়। পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170016