কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

আজ শনিবার (২৩ মে) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চন্ডিতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ পরান (২৪)। তার বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।

জানা যায়, ওই শিশু পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই চুনকুটিয়ার ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। অটোচালক মো. রাকাত (৩৮) জানান, আমি রাস্তা থেকে দেখতে পাই একজন যুবক ছোট একটি বাচ্চা নিয়ে চন্ডিতলা জঙ্গলে যাচ্ছে। মনে সন্দেহ হলে গিয়ে দেখি...। পরে চিৎকার করলে আশেপাশে মানুষ আসে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। রাজমিস্ত্রী মোশাররফ হোসেন বলেন, দোকানে চা খেয়ে বাসায় যাওয়ার সময় চিৎকার শুনে এসে দেখি ৪ বছরের শিশুর সঙ্গে এই কাজ। পরে সাথে সাথে র‍্যাব এসে মেয়েটিকে রক্ষা করে। 

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত এসে চন্ডিতলার নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করি। আসামি র‍্যাবের হেফাজতে আছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170014