পুত্রসন্তানের বাবা হলেন আশরাফুল

পুত্রসন্তানের বাবা হলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ঘরে এসেছে নতুন অতিথি। আবারও পুত্রসন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই সুখবরটি জানিয়েছেন আশরাফুল।

ফেসবুক পোস্টে আশরাফুল জানান, রাত ১০টা ৩৫ মিনিটে তাঁর পরিবারে আরেকটি পুত্রসন্তানের জন্ম হয়েছে। এটি তাঁর তৃতীয় সন্তান। এর আগে এক কন্যাসন্তান ও এক পুত্রসন্তানের বাবা হয়েছিলেন তিনি।

সন্তান জন্মের খবর জানিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশরাফুল। পোস্টে তিনি লেখেন, প্রথমে কন্যাসন্তান, এরপর পুত্রসন্তান এবং এবার আবার পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ তাঁকে দিয়েছেন।

সন্তানকে আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত উল্লেখ করে আশরাফুল নিজের সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি প্রার্থনা করেছেন, আল্লাহ যেন তাঁর সন্তানদের নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169959