রংপুরের তারাগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে নিজের বাড়ি থেকে জয়া রাণী পাল (১৮) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ি পালপাড়া গ্রামে। জয়া পাল এ বছর ডাঙ্গীরহাট স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছে। সে কাশিয়াবাড়ি গ্রামের পালপাড়া গ্রামের লক্ষন চন্দ্র পালের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জয়া রাণী পালের বাবা-মা দু’জনেই কাজের প্রয়োজনে চট্টগ্রামে থাকেন। জয়া তার দাদু ও দিদিমার সাথে গ্রামের বাড়িতে থেকে কলেজে পড়েন। ওই দিন রাত ৮টার দিকে জয়াকে নিজের ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রাতে জয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। আজ শুক্রবার (২২ মে) লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169942