ঈদে আসছে ফারিয়ার নতুন গান, সঙ্গে ফুয়াদ

ঈদে আসছে ফারিয়ার নতুন গান, সঙ্গে ফুয়াদ
ঈদ মানেই নতুন গান ও নতুন চমক। সেই ধারাবাহিকতায় এবার ঈদে দর্শকদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
 
নতুন এই গানে তার সঙ্গে কাজ করেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।
 
বাংলা ফোক-পপ ঘরানার এই গানটির শিরোনাম ‘লোকে বলে’। নতুন ও পুরোনো সংগীতধারার মিশেলে তৈরি এই গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই।
 
গানটির মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। 
 
নির্মাতার কথায়, গানটিতে এক দিকে যেমন রয়েছে গ্রামীণ সংগীতের মাটির ছোঁয়া, অন্যদিকে রয়েছে আধুনিক প্রযোজনার পরিপাটি উপস্থাপন।সম্প্রতি গান ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। গানের ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব।
 
জানা গেছে, ঈদের দিন এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
 
উল্লেখ্য, প্রতিবছরই নতুন গান প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ২০২৪ সালে এসভিএফ-এর সঙ্গে তার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল। ২০২৬ সালে আবারও একই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি ফিরছেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম একক গান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169895