যশোর শহরবাসীর চলাচলে স্বস্তি দিতে চাই। আগামী বর্ষা মৌসুমের আগে ৫০ ভাগ জলাবদ্ধতার কষ্ট থেকে মুক্ত করতে আমাদের কাজ চলমান রয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ যশোর গড়তে চাই।
আজ শুক্রবার (২২ মে) যশোর শহরের ছয় ও নয় নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন এবং স্ট্রিট লাইট স্থাপন কাজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যশোর শহরকে যানজটমুক্ত করতে হযরত গরিব শাহ মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোডে একটি নতুন সেতু এবং কাঠেরপুল সেতুকে প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় প্রতিমন্ত্রী মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী অমিত শুক্রবার শহরের ছয় ও নয় নম্বর ওয়ার্ডের কিছু অংশে আরসিসি রাস্তা, ড্রেন নির্মাণ ও স্ট্রিটলাইট স্থাপনের কাজ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান, বি এম কামাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169871