সিলেটে দেড় বছরের শিশুর গলা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

সিলেটে দেড় বছরের শিশুর গলা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
সিলেটে দেড় বছরের কন্যাশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
 
আজ শুক্রবার (২২ মে) ভোররাতে জালালাবাদ থানা এলাকার পশ্চিম কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, পশ্চিম কালারুকা গ্রামের আমির আলীর স্ত্রী সুবিনা বেগম আজ ভোরে নিজ বসতঘরের ভেতরে তার এক বছর আট মাস বয়সী মেয়ে মুনতাহা জান্নাত তোহাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। ঘটনার সময় শিশুটির বাবা ফজরের নামাজে ছিলেন বলে জানা গেছে।
 
ঘটনার পর স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
 
অভিযুক্ত সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169862