বগুড়ার আদমদীঘিতে ৫শ’ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার 

বগুড়ার আদমদীঘিতে ৫শ’ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ তাছলিমা বেগম (৪৭) নামের এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতর করেছে। গত বুধবার বিকেলে গাঁজাসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাছলিমা বেগম উপজেলার সান্তাহার ইয়াড কলোনির আনছার আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার বিকেলে উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকায় মাদক বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা তাছলিমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। 
এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য বিভাগের উপপরিদর্শক শামীমা আকতার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169807