বিশ্বকাপের দল ঘোষণা: চতুর্থবার বিশ্বকাপে সুইজারল্যন্ডের জাকা 

বিশ্বকাপের দল ঘোষণা: চতুর্থবার বিশ্বকাপে সুইজারল্যন্ডের জাকা 

স্পোর্টস ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইজারল্যান্ড। দুই অভিজ্ঞ তারকা রিকার্ডো রদ্রিগেজ এবং গ্রানিত জাকা, যারা ২০০৯ সালে নাইজেরিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী সুইজারল্যান্ড দলের অংশ ছিলেন, এবার দেশের হয়ে চতুর্থবারের মতো সিনিয়র পর্যায়ের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাদের সঙ্গী হিসেবে উত্তর আমেরিকায় বিশ্বকাপে যাচ্ছেন মানুয়েল আকঞ্জি, ব্রেল এমবোলো, গ্রেগর কোবেল এবং ডেনিশ জাকারিয়া। কোচ মুরাত ইয়াকিন তাদের সবাইকে স্কোয়াডে ডেকেছেন।

ফ্রাইবুর্গের ২০ বছর বয়সী তরুণ তারকা ইয়োহান মানজামবি স্কোয়াডের সবচেয়ে কম বয়সী সদস্য হিসেবে জায়গা পেয়েছেন। বুন্দেসলিগার ক্লাব ফ্রাইবুর্গে দারুণ একটি মৌসুম কাটিয়ে দলে যোগ দিচ্ছেন তিনি। অন্যদিকে গোলরক্ষক মারভিন কেলার স্কোয়াডের একমাত্র খেলোয়াড় যিনি এখনো জাতীয় দলে অভিষেক পাননি।রিকার্ডো রদ্রিগেজ এবং গ্রানিত জাকা এর আগে ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন। এই দুইজনই এখন জাতীয় দলের সর্বোচ্চ ১২টি টুর্নামেন্ট ম্যাচে অংশ নেওয়ার রেকর্ডে সমান অবস্থানে আছেন। তাদের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করছেন আরেক সুইস কিংবদন্তি জেরদান শাকিরি।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ২০১০ বিশ্বকাপে তারা অংশ নিতে পারেননি। তবে সেই আসরের ঠিক ছয় মাস আগে, এই গোল্ডেন জেনারেশনের তারকারা আফ্রিকার পশ্চিম উপকূলে ইতিহাস গড়ে সুইস ফুটবলে এক রূপকথার জন্ম দিয়েছিলেন। প্রথমবারের মতো U-17 বিশ্বকাপে অংশ নিয়েই সুইজারল্যান্ড টানা সাতটি ম্যাচ জিতে নকআউট পর্ব থেকে শিরোপা জিতে নেয়, যা ছিল দেশটির প্রথম বৈশ্বিক শিরোপা।

বিশ্বকাপে সুইজারল্যান্ডের সূচি:


১৩ জুন: কাতার বনাম সুইজারল্যান্ড – সান ফ্রান্সিসকো বে অ্যারেনা স্টেডিয়াম
১৭ জুন: সুইজারল্যান্ড বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা – লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম
২৪ জুন: সুইজারল্যান্ড বনাম কানাডা – বিসি প্লেস ভ্যাঙ্কুবার
  সুইজারল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:


গোলরক্ষক: মারভিন কেলার (ইয়ং বয়েজ), গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), ইভন এমভোগো (লরিয়েঁ);

ডিফেন্ডার: মানুয়েল অকাঞ্জি (ইন্টার মিলান), ওরেল আমেন্দা (আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট), এরে কোমের্ত (ভ্যালেন্সিয়া), নিকো এলভেদি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), লুকা হেকেজ (ভিএফবি স্টুটগার্ট), মিরো মিউহাইম (হ্যামবার্গ), রিকার্ডো রদ্রিগেজ (রিয়াল বেতিস), সিলভান ভিডমার (মাইঞ্জ);

মিডফিল্ডার: মিকেল এবিশার (পিসা), ক্রিস্টিয়ান ফ্যাসনাক্ট (ইয়ং বয়েজ), রেমু ফ্রয়লার (বোলোনিয়া), আর্ডোন ইয়াশারি (এসি মিলান), ইয়োহান মানজামবি (ফ্রাইবুর্গ), ফাবিয়ান রিডার (অগসবুর্গ), জিব্রিল সো (আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট), রুবেন ভারগাস (সেভিয়া), গ্রানিত জাকা (সান্ডারল্যান্ড), ডেনিশ জাকারিয়া (মোনাকো;

ফরোয়ার্ড: জেকি আমদৌনি (বার্নলি), ব্রিল এমবোলো (স্তাদে রেনেঁ), সেদরিক ইতেন (ফরচুনা ডুসেলডর্ফ), ড্যান এনদোয়ে (নটিংহ্যাম ফরেস্ট), নোয়াহ ওকাফর (লিডস ইউনাইটেড)।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169750