নওগাঁর মহাদেবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারিদের প্রশিক্ষণ

নওগাঁর মহাদেবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারিদের প্রশিক্ষণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : ‘নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) দিনব্যাপী উপজেলার রোকেয়া কমিউনিটি সেন্টারে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।

ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম রব্বানী।

এলাকা ব্যাবস্থাপক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর মিল্ক কালেকশন এন্ড প্রোডিউসার সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমান, শাখার ম্যানেজার ডা. রিপন মিয়া ও ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান সেলিম প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169726