স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

গ্রাহকবৃন্দের অবকাশ যাপনকে আরো সুলভ ও স্বাচ্ছন্দময় করতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ২০ মে ২০২৬ তারিখে ঢাকাস্থ ন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইয়াসির মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কার্ডধারীরা রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এ সর্বোচ্চ ৬০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হেড অব বিএমওডি মোঃ মনসুর আহমেদ, হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন মোহাম্মদ কায়সার আলম মজুমদার, হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস, চিফ টেকনোলজি অফিসার মোঃ মুশফিকুর রহমান, হেড অব কার্ডস এন্ড এডিসি মীর মোঃ শাহিসুর রহমান, লার্নিং সেন্টারের অধ্যক্ষ মোঃ রফিকুর রহমান এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং এন্ড পিআর) নুসরাত জাহান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169683