কুমিল্লার দেবিদ্বারে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বাবা

কুমিল্লার দেবিদ্বারে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বাবা

কুমিল্লার দেবিদ্বারে ছেলের লাঠির আঘাতে বাবা সেনু মিয়া (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১৬ মে) দুপুরে দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেনু মিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয় ছেলে রাসেল। একপর্যায়ে রাসেল একটি লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করলে বাবা সেনু মিয়া ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মনপাড়া সার্কেল) মোহাম্মদ শাহিন জানান, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169219