প্রেশার লো হওয়ার লক্ষণ কোনগুলো?
লাইফস্টাইল ডেস্ক : লো প্রেশার বা নিম্ন রক্তচাপ হলে শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। অনেক সময় এটি সাময়িক হলেও কিছু ক্ষেত্রে গুরুতর সমস্যার ইঙ্গিত দেখা দিতে পারে।
লো প্রেশার হওয়ার সাধারণ লক্ষণ-
১. মাথা ঘোরা
২. হঠাৎ দুর্বল লাগা
৩. চোখে ঝাপসা দেখা
৪. অতিরিক্ত ক্লান্তি
৫. বমি বমি ভাব
৬. ঠান্ডা ঘাম হওয়া
৭. হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
৮. অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি
৯. দ্রুত বা দুর্বল হার্টবিট
১০. মনোযোগ কমে যাওয়া
১১. গুরুতর হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে
১২. শ্বাসকষ্ট
১৩. বুক ধড়ফড় করা
১৪. বিভ্রান্তি বা কথা জড়িয়ে যাওয়া
১৫. অজ্ঞান হয়ে যাওয়া
কেন লো প্রেশার হয়?
বিভিন্ন কারণে প্রেসার কমে যেতে পারে, যেমন—
১. দীর্ঘ সময় না খেয়ে থাকা
২. শরীরে পানিশূন্যতা
৩. অতিরিক্ত গরমে ঘাম হওয়া
৪. রক্তশূন্যতা
৫. অতিরিক্ত মানসিক চাপ
৬. কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
৭. হৃদ্রোগ বা হরমোনজনিত সমস্যা
তাৎক্ষণিক কী করবেন?
১. দ্রুত বসে বা শুয়ে পড়ুন
২. পর্যাপ্ত পানি পান করুন
৩. স্যালাইন বা লবণ-চিনির পানি খেতে পারেন
৪. হালকা লবণযুক্ত খাবার খাওয়া যেতে পারে
৬. হঠাৎ দাঁড়ানো এড়িয়ে চলুন