ফ্রান্স নয়, মরক্কোকে বেছে নিলেন আরেক তারকা ফুটবলার
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোহাম্মদ-আলি চো। ফ্রান্সে জন্ম নেওয়া এই তরুণ স্ট্রাইকার শেষ পর্যন্ত মরক্কোর জার্সিতেই খেলতে যাচ্ছেন।এর আগে তাকে আইভরি কোস্টর হয়েও খেলার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল। তবে বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা এই ফরোয়ার্ড শেষ পর্যন্ত মরক্কোকেই বেছে নিয়েছেন। বর্তমানে নিসর হয়ে খেলছেন চো। জানা গেছে, আসন্ন বিশ্বকাপ সামনে রেখে মরক্কোর সম্ভাব্য প্রাথমিক তালিকায় রাখা হয়েছে তাকে।
মরক্কোর কোচ মোহাম্মদ ওহবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া আন্তর্জাতিক পর্যায়ে চোর ভবিষ্যৎ প্রায় নিশ্চিত করে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপের আগে একের পর এক দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন ফুটবলারকে নিজেদের দলে ভেড়াচ্ছে মরক্কো। এর আগে আইয়ুব বুয়াদ্দিকেও দলে টেনে বড় সাফল্য পেয়েছিল আফ্রিকার এই দেশটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169147