মাঠে ফিরলেন মাথায় আঘাত পাওয়া হাসান আলী

মাঠে ফিরলেন মাথায় আঘাত পাওয়া হাসান আলী

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে তানজিদ হাসান তামিমের ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান পাকিস্তানি পেসার হাসান আলী। আঘাত এতটাই গুরুতর যে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও মাঠে ফিরেছেন এই পাক পেসার।

আজ শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে আসেন হাসান আলি। ওই ওভারের পঞ্চম বলে প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তামিম। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি হাসান। তবে পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন।

এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়েছে। হাসানের অসমাপ্ত ওভারের শেষ বলটি করেছেন সালমান আগা। পাকিস্তানের জন্য স্বস্তির খবর-প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও মাঠে ফিরেছেন হাসান আলী। ১৬তম ওভারে মাঠে ফেরেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169129