খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী

খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী

খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

শুক্রবার (১৫ মে) চাঁদপুরের শাহারাস্তিতে 'খোর্দ' খাল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, খালের পানি ব্যবহার করে সেচসুবিধা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পাড়ে গাছ লাগানো ও খালে মাছের চাষ করা হবে। এ কার্যক্রম আমাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনবে। 

চাঁদপুর- ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

এদিকে দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। এরইমধ্যে সফরের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169096