হিজবুল্লাহর গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে তার মৃত্যুর খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান। তিনি ২০ বছর বয়সী ছিলেন এবং ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি দেকেল এলাকার বাসিন্দা ছিলেন।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে এরপরও সীমান্ত এলাকায় উত্তেজনা ও হামলা পুরোপুরি বন্ধ হয়নি।
ইসরায়েল অভিযোগ করে আসছে যে, যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবানন এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। অন্যদিকে হিজবুল্লাহও পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফাইবার-অপটিক যুক্ত ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেগুলো প্রতিহত করতে ইসরায়েলের কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে বলে দাবি করা হচ্ছে।
সব মিলিয়ে যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত এ ধরনের সংঘর্ষে ইসরায়েলের অন্তত ছয়জন সেনা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169029