আরও চার কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আরও চার কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪০ মিলিয়ন বা ৪ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, এদিন নিলামের মাধ্যমে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখা ও রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। পরিসংখ্যান অনুযায়ী, চলতি মে মাসে এ পর্যন্ত মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে। সবমিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের এখন পর্যন্ত মোট ৫৮৮ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৮ বিলিয়ন ডলার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168975