ক্রেডিট কার্ডহোল্ডারদের এক্সক্লুসিভ সুবিধা প্রদানে দি প্যালেস লাক্সারি রিসোর্ট- এর সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশীপ
ক্রেডিট কার্ডহোল্ডারদের এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে সিলেটের হবিগঞ্জে অবস্থিত দি প্যালেস লাক্সারি রিসোর্ট-এর সাথে একটি পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডহোল্ডারগণ দি প্যালেসে এক রাতের বুকিংয়ে দুই রাত থাকার সুবিধা উপভোগ করতে পারবেন। অফারটি ১ মে থেকে ২৭ মে ২০২৬ পর্যন্ত চলবে।
১২ মে ২০২৬ তারিখে ঢাকার শুক্রাবাদে ব্যাংক এশিয়ার কার্ডস ডিপার্টমেন্ট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ইভিপি এবং হেড অফ কার্ডস, এডিসি এবং ইন্টারনেট ব্যাংকিং জনাব জিশান আহাম্মদ এবং দি প্যালেস লাক্সারি রিসোর্ট-এর হেড অব সেলস এন্ড মার্কেটিং জনাব মোঃ তানভির হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ পার্টনারশীপ ব্যাংক এশিয়ার গ্রাহকসেবার মান্নোয়ন এবং লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা সম্প্রারণের প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিলো।