জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।
বৈঠকে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে জামায়াত। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে তাদের।

জামায়াত জানায়, বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168911