ছয় হলে আংশিক কমিটি ঘোষণা করলো ঢাবি ছাত্রশক্তি
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি আবাসিক হলে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। বুধবার (১৩ মে )সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
যেসব হলে কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— হাজী মুহাম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টারদা সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল এবং অমর একুশে হল।
ঘোষিত কমিটিতে হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক করা হয়েছে সাইদূর রহমান শাহিদকে এবং সদস্য সচিব করা হয়েছে সাঈদ আফ্রিদিকে। মাস্টারদা সূর্যসেন হল শাখায় আহ্বায়ক হয়েছেন সাকিবুল হাসান ও সদস্য সচিব হয়েছেন আরমানুল হক।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার ইয়ামিন এবং সদস্য সচিব হয়েছেন মুশফিক হাসান। বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম, সদস্য সচিব করা হয়েছে সর্দার তানভীর বিন নজরুলকে।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক হয়েছেন আল মেহরাজ শাহরিয়ার মিথুন এবং সদস্য সচিব হয়েছেন নাজিমুদ্দিন সাঈফ। এছাড়া অমর একুশে হল শাখার আহ্বায়ক করা হয়েছে রুবায়েত হাসান রিমনকে এবং সদস্য সচিব হয়েছেন দিনাত হক।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল আমিন সরকার এ কমিটির অনুমোদন দেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168887