হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে আনা হয়েছে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক বিবৃতিতে জানান, এটি ছিল সম্পূর্ণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর সনিয়া গান্ধী বাড়িতে ফিরেছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারির পর এটি তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা। চলতি বছরের মার্চে অসুস্থ হয়ে তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় উচ্চ জ্বর ও সংক্রমণ ধরা পড়লে অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়া হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168871