পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আব্দুস সালাম(৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সালাম ৭নং দেবনগর ইউনিয়নের ঝাড়বাড়ী গ্রামের মো: শমসের আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সালাম অটোরিকশা নিয়ে রাত প্রায় ১১টায় বাড়িতে পৌঁছে অটোর ব্যাটারি চার্জ দেবার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শট লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168861