পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইউসুফ আলী (৪৫), পার্শ্ববর্তী বোদা উপজেলার ধরধরা গ্রামের নরেশ রায়ের ছেলে নিমাই (১৪) এবং একই উপজেলার প্রধানপাড়া গ্রামের ইশক লালের ছেলে রিমন চন্দ্র (১৪)। গতকাল মঙ্গলবার রাতে তাদেরকে উপজেলার ধরধরা রেলগেইট এলাকা থেকে আটক করে থানা পুলিশ।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধরধরা রেলগেইট এলাকা থেকে মাদক কেনাবেচার সময় এএসআই জগদীশ চন্দ্রের নেতৃত্বে পুলিশ তাদেরকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আজ বুধবার (১৩ মে) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করে পঞ্চগড় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168860