গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই হাট বন্দর এলাকায় একটি জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে আব্দুল মজিদ গং ও শাহা আলম গংদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ১টি হিরো মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ১টি মোটরসাইকেল ভাঙচুর সংঘর্ষের ঘটনায় ১১জন আহত হলে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে আনিছুর রহমান (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন।
এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নাকাই হাট বন্দরে নাকাই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও তার ভাই আব্দুল মজিদ গং দের সাথে পাশেই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজার রহমান মন্ডলের ভাতিজি জামাই শাহালম গংদের একটি জমির সীমানা নির্ধারণের জন্য স্থানীয় সার্ভেয়ার জমি মাপামাপি করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সংঘর্ষের সময় দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ, একটি হিরো মোটরসাইকেলে অগ্ন্নিসংযোগ, একটি বাজাজ ডিসকাভার ভাঙচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রধান, আব্দুল মজিদ প্রধান, মানিক প্রধান, মেহেদুল প্রধান, আনিছুর রহমানসহ উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদের আজ বুধবার (১৩ মে) ভোরে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান মন্ডলের ভাতিজি জামাই শাহালমের ভাই সাবেক ইউনিয়ন যুবলীগের আহবায়ক, স্থানীয় ফ্লোক্সি লোড ব্যবসায়ী আনিছুর রহমান রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আনিসুর রহমান নাকাই বন্দর এলাকার নুরুল হক মন্ডলের ছেলে।
এ সংঘর্ষের খবর পেয়ে, প্রথমে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই শিবলী কায়েস মীরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হলে ২ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশীদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168845