বগুড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শেষে দল গঠনে বাছাই শুরু

বগুড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস শেষে দল গঠনে বাছাই শুরু

স্পোর্টস রিপোর্টার : নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি-২০২৬ এর আওতায় বগুড়া জেলা দল গঠনের জন্য খেলোয়াড় যাচাই-বাইাছ কার্যক্রম শুরু হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোর/কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া জেলা পর্যায়ের খেলা শেষে চূড়ান্ত দল গঠন জন্য আজ বুধবার (১৩ মে) খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বগুড়া পৌরসভাসহ ১২ উপজেলার মোট ১৮৭২ জন খেলোয়াড় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সেরা প্রতিভাবান প্রায় ৫শ’ খেলোয়াড়কে বাছাই প্রতিযোগিতার জন্য ডাকা হয়।

এই ৫শ’ জনের মধ্যে থেকে  ফুটবল (বালিক ও বালিকা), ক্রিকেট (বালক ও বালিকা), কাবাডি (বালক ও বালিকা), সাঁতার (বালক ও বালিকা), ব্যাডমিন্টন (বালক ও বালিকা), দাবা (বালক ও বালিকা), অ্যাথলেটিক্স (বালক ও বালিকা) এবং মার্শাল আর্ট (বালক ও বালিকা) এই ৮টি ইভেন্ট থেকে ১৪৪ খেলোয়াড় নিয়ে বগুড়া জেলার জন্য চূড়ান্ত ভাবে ৮টি দল গঠন করা হবে। যারা বগুড়া জেলার হয়ে অঞ্চল/বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168829