দিনাজপুরে আনসার ও ভিডিপির সাফল্য অর্জন

দিনাজপুরে আনসার ও ভিডিপির সাফল্য অর্জন

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক বিশাল সাফল্য অর্জিত হয়েছে। দিনাজপুরের আনসার ও ভিডিপি’র আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত প্রশিক্ষণপ্রাপ্ত ১৩০ জন আনসার ও ভিডিপি সদস্যের শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ জব ফেয়ার বা চাকরি মেলায় প্রাণ-আরএফএল-এর এইচআর প্রতিনিধি ও সহকারী ম্যানেজার উপস্থিত হয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে বিভিন্ন ট্রেডে দক্ষ সদস্যদের মধ্য থেকে মোট ১৩০ জনকে বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েল্ডিং ৬জি ৪৩ জন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (জঅঈ) ৪০ জন, অটোমোটিভ মেকানিক্স ৪০ জন, মোটর ড্রাইভিং ৭ জন, নির্বাচিত সদস্যরা সহকারী অপারেটর (জঅঈ), সহকারী টেকনিশিয়ান (জঅঈ), সহকারী ওয়েল্ডার, ড্রাইভার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আগামী মাসেই প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করবেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সর্বমোট ১৫২ জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে। আনসার ও ভিডিপির দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামানের ব্যক্তিগত আন্তরিক প্রচেষ্টা এবং সঠিক দিকনির্দেশনায় বাহিনীর সদস্যদের এই কর্মসংস্থান সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168827