বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারী উবায়দুলের কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারী উবায়দুলের কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী উবায়দুলকে (৩৫) চারমাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ উপজেলা সদরের ছাতিয়াগাড়ি গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য যান। এসময় হবিবর রহমানের ছেলে উবায়দুলকে (৩৫) মাদক সেবনের সময় আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগে তাকে উক্ত দন্ড প্রদান করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিকে গতকাল মঙ্গলবার রাতেই বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168822