বগুড়া আজিজুুল হক কলেজ গেইটের কাছে দুই ইট-খোয়া ব্যবসায়ীর জরিমানা

বগুড়া আজিজুুল হক কলেজ গেইটের কাছে দুই ইট-খোয়া ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় আজ বুধবার (১৩ মে) বগুড়া শহরের সরকারি আজিজুুল হক কলেজের গেইটের আশেপাশে  নির্মাণ সামগ্রী রেখে বিক্রি, ইট ভেঙে পরিবেশ দূষণসহ নির্মাণ, সংস্কার ও মেরামত কার্যক্রম পরিচালনা করায় দুই ব্যক্তির জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)/বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর বিধি ১১, দন্ড ১৭ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।  পরিবেশ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনাকালে অভিযুক্ত জামিলনগরের মৃত মহিন উদ্দিনের ছেলে আরাফাত (২০) এবং মো. বাদশার ছেলে ডালিমের (৩৭) ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান প্রসিকিউশন প্রদান করেন। বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168800